ভোটার তালিকা সংশোধন করে আগামী ১৩ আগস্ট বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচনের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অপর সদস্যরা হলেন-বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
আদালতে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, ব্যারিস্টার আমিরুল ইসলাম, এ জে মোহাম্মদ আলী, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ।
এর আগে গত বৃহস্পতিবার বার কাউন্সিলের নির্বাচন ৩ মাসের জন্য স্থগিত করেছিলেন হাইকোর্টের একটি বেঞ্চ।
প্রসঙ্গত, গতকাল ২৭ মে আইনজীবীদের নিয়ন্ত্রকারী প্রতিষ্ঠান বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
এএইচ





