নড়াইলের লোহাগড়ায় জানু শেখ (৪৫) নামে হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে লোহাগড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানু শেখ নড়াইলের লোহাগড়া উপজেলার বাবরা গ্রামের চাঞ্চল্যকর ইবাদত শেখ হত্যা মামলার পলাতক আসামি। তিনি ১৪ বছর ধরে পলাতক ছিলেন।
পুলিশ জানায়, লোহাগড়া বাজার জামে মসজিদের ছাদ থেকে জানু শেখকে গ্রেফতার করে। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
১৯৯৮ সালে উপজেলার বাবরা গ্রামের মৃত মাসেম শেখের ছেলে ইবাদত শেখকে একদল দুর্বৃত্ত নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে রাতের আঁধারে হত্যা করা হয়।
এ ঘটনায় নিহতের ভাই লোকমান শেখ বাদী হয়ে লোহাগড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
দোষী সাব্যস্ত হওয়ায় ২০০০ সালে নড়াইল জেলা ও দায়রা জজ আদালত জানু শেখকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার রায় প্রদান করেন। রায়ের পর থেকে তিনি পলাতক ছিলেন।
জেএ





