মানবতা বিরোধী অপরাধের মামলায় আটক বাংলাদেশ জামায়াতের আমীর মাওলানা মতিউর নিজামী ও সেক্রেটারী আলী আহসান মুহাম্মদ মুজাহিদের আইনজীবী অ্যাডভোকেট আসাদ উদ্দিনকে ঢাকা থেকে গ্রামের বাড়ি সিরাজগঞ্জে যাওয়ার পথে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ের কড্ডার মোড় থেকে আটক করে।
বৃহস্পতিবার (২২অক্টোবর) বেলা ২টার সময় আইন-শৃঙ্খলা বাহিনী তাকে আটক করে। রাজশাহীগামী ন্যাশনাল ট্রাভেলস্ এর একটি গাড়ি (গাড়ি নং- ৮০৩২) থেকে তাকে তুলে নেয়া হয়। আসাদ উদ্দিন এর ছোট ভাই মাহমুদুর রহমান পরিবহনের সুপারভাইজার এর সাথে কথা বলে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, ডিবি-পুলিশ রাতেই আসাদ উদ্দিনকে সিরাজগঞ্জ থেকে ঢাকায় নিয়ে আসে এবং বর্তমানে তিনি ডিবি হেফাজতে রয়েছেন।
আলী আহসান মুহাম্মদ মুজাহিদের মামলায় আপিল বিভাগে রিভিউ শুনানীর কয়েকদিন পূর্বে তার আইনজীবী আসাদ উদ্দিনকে আটক ও আরেক আইনজীবী শিশির মনিরের বাসায় পুলিশি তল্লাশী ডিফেন্স আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার শামিল।
উল্লেখ্য যে, ২৩/১০/২০১২ ও ২৯/১১/২০১২ ইং তারিখের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদেশে ডিফেন্স আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনে বাধা প্রদান থেকে আইন-শৃখলা বাহিনীকে বিরত থাকতে বলা হয়েছে।
সুনির্দিষ্ট কোন অভিযোগ ব্যতীত অ্যাডভোকেট আসাদ উদ্দিনকে আটক করায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ডিফেন্স টিমের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি এবং অতিসত্ত্বর তাকে মুক্তি প্রদানের দাবী জানান ডিফেন্স টিম
এমএ





