নওগাঁর রাণীনগরে ৩ টি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৬ লাখ টাকার বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ নিধন করেছে কতিপয় দৃবৃর্ত্তরা। রোববার দিনগত রাতে উপজেলার মাধাইমুরী গ্রামের আলহাজ্ব আফজাল হোসনের ছেলে আসলাম হোসেনের পুকুরে ঘটনাটি ঘটেছে।
আসলাম হোসেন জানান, আমার গ্রামে অবস্থিত ৩টি পুকুর যার পরিমান প্রায় ৫ বিঘা লিজ নিয়ে দীর্ঘদিন যাবত মাছ চাষ করি। কিন্তু রোববার দিনগত রাতে পূর্বপরিকল্পিত ভাবে কে বা কাহারা পুকুরে বিষ প্রয়োগ করেছে। সোমবার সকালে পুকুরে গিয়ে দেখি পুকুরের শিং, রুই, কাতলা, মাগুর মাছসহ দেশিয় বিভিন্ন প্রজাতির মাছ ও পোকা-মাকড় মরে পানিতে ভেসে আছে। এতে আমার প্রায় ৬ লাখ টাকার মাছ নিধন করা হয়েছে।
তিনি আরো জানান কতিপয় দুবৃর্ত্তরা বিগত দিনেও তার পুকুরে একই ভাবে বিষ প্রয়োগ করে কয়েক লাখ টাকা মাছ নিধন করেছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এএসএম সিদিদকুর রহমান বলেন, বিষয়টি শুনেছি তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।
রাব্বী





