নেত্রকোনায় প্রতিবন্ধীকে ধর্ষণ মামলায় জহুর উদ্দিন খান নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ডের  আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-এর বিচারক অতিরিক্ত দায়রা জজ মোঃ আবদুল হামিদ এ রায় ঘোষণা করেন।
২০০৬ সালের ২৬ ফেব্রুয়ারি পূর্বধলা উপজেলার মেঘশিমুল গ্রামের এক প্রতিবন্ধীকে ধর্ষণ করে একই গ্রামের জহুর উদ্দিন খান বলে মামলার নথি সূত্রে জানা যায়, । এতে ওই প্রতিবন্ধী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এ ঘটনার পর স্থানীয় পর্যায়ে একাধিকবার সালিশ হলেও কোনো ফয়সালা হয়নি। পরে এ ঘটনায় মামলা দায়ের হয়। সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত আজ আসামিকে দোষী সাব্যস্ত করে এ রায় ঘোষণা করেন।
[b]নেত্রকোনা,২৫ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]