টাঙ্গাইলের মধুপুরে নাদিম খান (৪০) নামের এক ইভটেজারকে গণধোলাই দিয়েছে স্থানীয়রা।নেশাগ্রস্থ অবস্থায় গ্রামের ৪/৫ জন মেয়েকে উত্তক্ত করার কারণে তাকে গনধোলাই দিয়েছে গ্রামবাসী।
ঘটনাটি ঘটেছে মধুপুর উপজেলার গড়াঞ্চলের জাঙ্গালিয়া গ্রামে।
জাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা শিহাব উদ্দিন জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার জাঙ্গালিয়া গ্রামের মেয়ে শারমিনসহ (১২) ৪/৫ বান্ধবী জলছত্র বাজার থেকে কোচিং করে বাড়ি ফিরছিল। বনের মাঝের নির্জন রাস্তায় পৌঁছলে নাদিম শারমিনের হাত ধরে টানাটানি শুরু করে। গেদা নামে এলাকার এক ভ্যান চালক ঘটনা দেখে নাদিমকে আটক করে জাঙ্গালিয়ার শান্তি বাজারে নিয়ে লোকজনকে জানালে এলাকাবাসী নাদিমকে উত্তম মধ্যম দেন।
অরণখোলা পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক আতিকুর রহমান আতিক জানান, নাদিম মাদকাসক্ত অবস্থায় অসদাচরণ করায় এলাকার লোকজন চড় থাপ্পড় দিয়েছেন। পরে তাকে ছেড়ে দেয়া হয়েছে।
উল্লেখ্য, নাদিম কালিহাতি উপজেলার ইছাপুর (বড়বাড়ী) গ্রামের মৃত নূর ইসলামের ছেলে। তিনি মধুপুরে এক আত্মীয় বাড়িতে বেড়াতে আসেন।
ইআর





