শাহজাহানপুর রেলওয়ে কলোনির শিশু জিহাদ হত্যা মামলায় রেলওয়ের প্রকৌশলী শফিকুল ইসলাম ও জাহাঙ্গীরের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

আজ মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে শাহজাহানপুর থানার পুলিশ এ অভিযোগপত্র দাখিল করেন।

শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) আরজু জাফর এ প্রতিবেদন দাখিল করেন। তিনি এ মামলার তদন্ত কর্মকর্তা।

উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর শুক্রবার বিকালে রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনির মৈত্রী সংঘ মাঠের কাছে রেলওয়ের পানির পাম্পের পাইপের মধ্যে পড়ে যায় মো. জিহাদ নামের শিশুটি। খেলতে গিয়ে গভীর পাইপে পড়ে যায় চার বছরের শিশুটি। ২৩ ঘণ্টা পর সাধারণ মানুষের চেষ্টায় শিশুটিকে উদ্ধার হয়। পরে চিকিৎসকেরা জিহাদকে মৃত ঘোষণা করেন।

কেএইচ