আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফাঁসির রায় বহাল রাখায় কামারুজ্জামান ন্যায় বিচার বঞ্চিত হয়েছেন বলে দাবি করেছেন তার ছেলে হাসান ইকবাল।
সোমবার সকালে আপিল বিভাগের চূড়ান্ত রায় পরবর্তী প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমি পরিবারের পক্ষ থেকে মনে করি আমার বাবা ন্যায় বিচার পাননি। আজ একজন নিরপরাধ মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। এ জুলুমের বিচার আল্লার ওপর ছেড়ে দিলাম।
তিনি আরো বলেন, তাকে যে মৃত্যুদণ্ড দেওয়া হলো-সোহাগপুর গণহত্যার অভিযোগে, কিন্তু সেটাতে আমার বাবা জড়িত না। ইতিহাসের কোথাও লেখা নেই এ ঘটনার সঙ্গে কামারুজ্জামানের সম্পৃক্ততা ছিল।
রিভিউ প্রসঙ্গে তিনি বলেন, রিভিউ করা হবে। তবে কিভাবে করা হবে তা আইনজীবীরা সিদ্ধান্ত নিবেন।
প্রাণ ভিক্ষায় বিষয়ে তিনি বলেন, পূর্ণাঙ্গ রায় হাতে পাওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এএইচ





