রাজধানীর কদমতলী থানাধীন জুরাইন এলাকা থেকে ১০০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এসময় ইয়াবা বিক্রির সাথে জড়িত অভিযোগে রাবেয়া নামে এক মহিলাকে গ্রেফতার করেছে কদমতলী থানা পুলিশ।

সোমবার বিকাল সোয়া ৫টার দিকে জুরাইন এলাকার নূরানী মসজিদের পাশের একটি বাসা থেকে ওই পরিমাশ ইয়াবাসহ ও ওই মহিলাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছে কদমতলী থানা পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান। তিনি টাইমনিউজবিডিকে বলেন, ইয়াবা উদ্ধার অভিযান শেষে রাবেয়া নামে ওই মহিলাকে গ্রেফতার করে থানায় পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি মোস্তাফিজুর।

ঢাকা, জেইউ, ৩০ জুন(টাইমনিউজবিডি.কম) // কেএইচ