টেষ্ট পরীক্ষার ফি কম দেওয়ায় ঠাকুরগাঁওয়ে এক স্কুল ছাত্রীকে শারীরিক নির্যাতন করেছে এক দপ্তরী। মুমূর্ষ অবস্থায় ঐ ছাত্রীকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই মর্মস্পর্শী ঘটনা ঘটেছে সদর উপজেলার মোলানি বালিকা উচ্চ-বিদ্যালয়ে।

জানা গেছে এ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী মৌসুমী আক্তার টেষ্ট পরীক্ষার ফি দেড়শ টাকার স্থলে একশ টাকা দেয়। এতে স্কুল কর্তৃপক্ষ তাকে পরীক্ষা দিতে নিষেধ করে।

এর পরও ঐ ছাত্রী বৃহস্পতিবার টেষ্ট পরীক্ষা দিতে স্কুলে যায়। শ্রেণী কক্ষে বসলে স্কুল দপ্তরী কাম পিয়ন দবিরউদ্দিন মৌসুমী আক্তারকে শারীরিক ভাবে লাঞ্চিত করে।

এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক জয়নাল আবেদীনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি অসুস্থ।

ঠাকুরগাঁও থানার ওসি (তদন্ত) আব্দুল মান্নান এ ঘটনা নিশ্চিত করেছেন। তবে এ রির্পোট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।

এসএম/সোহেল