রমনা থানায় দায়েরকৃত মামলায় বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেনকে ছয় মাসের অন্তবর্তীকালীন জামিন দিয়েছেন আদালত।
সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
একই সঙ্গে কেন তাকে স্থায়ী জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
এ জামিনের ফলে খন্দকার মাহবুব হোসেনের কারামুক্তিতে আর কোন বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার আনোয়ারুল ইসলাম।
আদালতে মাহবুব হোসেনের পক্ষে শুনানি করেন জয়নুল আবেদীন, এজে মোহাম্মদ আলী।
অপরদিকে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল খন্দকার দিলিরুজ্জামান শুনানি করেন।
[b]ঢাকা, ৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) //এসএইচ/ এফএ[/b]
অপরাধ
খন্দকার মাহবুব হোসেনের মুক্তিতে বাধা নেই
রমনা থানায় দায়েরকৃত মামলায় বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেনকে ছয় মাসের অন্তবর্তীকালীন জামিন দিয়েছেন আদালত। সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি





