নাশকতার তিন মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত।

রিজভীর আইনজীবী জয়নাল আবেদিন মেজবাহ বৃহস্পতিবার সকালে পল্টন, যাত্রাবাড়ী ও খিলগাঁও থানার তিন মামলায় জামিন আবেদন জানান।

শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন।

এমকে