হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছয় কেজি ওজনের ৬০ টি স্বর্নের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউজ।

তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি জলে জানা গেছে।

উদ্ধারকৃত স্বর্ণের বর্তমান বাজার মূল্য আনুমানিক তিন কোটি টাকা হবে বলে জানা গেছে।

ঢাকা কাস্টমসের সহকারী কমিশনার শহীদুজ্জামান সরকার বলেন, ‘দোহা থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা বাংলাদেশ বিমানের বিজি-০২৬ ফ্লাইটের একটি সিটের নিচ থেকে ৬০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। স্বর্ণ চোরাচালানের অভিযোগে বিমানটি জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।

এসএইচ