মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ নিষ্ক্রিয় করেছে সরকার। আইন সচিব আবু সালেহ শেখ মোহাম্মদ জহিরুল হক বৃহস্পতিবার সাংবাদিকদের এ তথ্য জানান।

আইন মন্ত্রণালয় সূত্র জানায়, ট্রাইব্যুনাল-১ সক্রিয় রেখে ট্রাইব্যুনাল-২ নিষ্ক্রিয় করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। নতুন চেয়ারম্যান ও সদস্যদের নাম প্রস্তাব করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। আগামী রবিবার এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করা হবে।

আইন সচিব জানান, এখন মামলা কম। তাই দুই নম্বর ট্রাইব্যুনাল নিষ্ক্রিয় রাখা হচ্ছে, তবে বাতিল হচ্ছে না। সরকার চাইলেই আবার সক্রিয় করা যাবে।

সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর দুটি বিধি সংশোধন করা হয়েছে। দুটি ট্রাইব্যুনালের মধ্যে একটি না থাকলে যেন একটিই অনুপস্থিত ট্রাইব্যুনালের কাজ করতে পারেন, এমন বিধান রেখে বিধি দু’টি সংশোধন করা হয়। এ বিধি সংশোধনের পর বৃহস্পতিবার ট্রাইব্যুনাল-২ নিষ্ক্রিয় করল সরকার।

এআর