ক্রিকেটার মো. রুবেল হোসেনকে ধর্ষণ মামলার হাজিরা থেকে অব্যাহতি ও তাকে বিদেশে যাওয়ার অনুমতি কেন দেয়া ক্ষুব্ধ হয়েছে বিতর্কিত নায়ীকা হ্যাপী।
ফলে বৃহস্পতিবার দুপুরে হ্যাপির আইনজীবী ড. ইউনূছ আলী আকন্দ ডাকযোগে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাশেদ তালুকদাকে লিগ্যাল নোটিশ পাঠান। আগামী ২৪ ঘণ্টার মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
লিগ্যাল নোটিশে জানতে চাওয়া হয়েছে মামলার হাজিরা থেকে ক্রিকেটার মো. রুবেল হোসেনকে কেনো অব্যাহতি দিয়ে তাকে বিদেশে যাওয়ার অনুমতি কেন দেয়া হয়েছে। নোটিশের জবাব না পেলে হ্যাপী হাইকোর্টে রিট করবেন বলেও জানিয়েছেন।
একই সঙ্গে আইন মন্ত্রণালয়ের সচিবকে এই ঘটনা তদন্ত করার জন্য নোটিশে অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, গতকাল বুধবার আইনজীবীর মাধ্যমে হাজিরা প্রদানের জন্য এবং বিশ্বকাপ ক্রিকেটে খেলার জন্য বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে আদালতে পৃথক দু’টি আবেদন করেন রুবেল। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাশেদ তালুকদার শুনানি শেষে দু’টি আবেদনই মঞ্জুর করেন।
একে





