জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করা জামিন আবেদনের ওপর আদেশ দেয়ার জন্য বুধবার (৩১ জুলাই) দিন ধার্য্য করেছেন আদালত।
মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চ এই তারিখ ঠিক করেন।
আদালতে বেগম খালেদা জিয়ার পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, খন্দকার মাহবুব হোসেন ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন শুনানি করেন। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত বুধবার দুপুর ২টায় পরবর্তী শুনানির সময় নির্ধারণ করেন। বুধবার শুনানি শেষে আদালতের আদেশ দেয়ার কথা রয়েছে।
এর আগে গত ২৮ জুলাই খালেদা জিয়ার পক্ষে জামিনের আবেদন মেনশন করেন খালেদা জিয়ার আইনজীবীরা। আদালত এ আবেদনের ওপর শুনানির জন্য মঙ্গলবার দিন ঠিক করে দেন।
এর আগে মঙ্গলবার সকালে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জামিন আবেদনের শুনানির জন্য সময় চান। এর প্রেক্ষিতে দুপুর ২টায় শুনানির সময় নির্ধারণ করে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুসের আদালত।
এমআর





