আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার ড. তুরিন আফরোজের অফিসে ব্যবহৃত ডেস্কটপ কম্পিউটার থেকে গুরুত্বপূর্ণ ডাটা চুরি হয়েছে।

রোববার রাত ৮টায় শাহবাগ থানায় এ বিষয়ে একটি সাধারণ ডাইরি (জিডি) করেছেন তিনি।

জিডিতে বলা হয়েছে, তিনি ছুটিতে বাড়িতে গিয়েছিলে। এসে দেখেন অফিসের ডেস্কটপ কম্পিউটারটি অগোছালো এবং সিপিইউ’র সঙ্গে হার্ডড্রাইভের সংযোগ নেই। কেউ গুরুত্বপূর্ণ তথ্য সরিয়ে ফেলতে পারে বলে ধারণা করছেন তিনি।

শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম সংবাদমাধ্যমকে এর সত্যতা নিশ্চিত করেছেন।

ঢাকা, ২৩ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস