দেড় কেজি সোনাসহ জাহাঙ্গীর আলম (২৭) নামে এক যাত্রীকে গ্রেফতার করেছে রেল পুলিশ।

বুধবার বেলা তিনটার দিকে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া যাত্রী জাহাঙ্গীর সূবর্ণ এক্সপ্রেস ট্রেনে করে বিকালে চট্টগ্রাম থেকে ঢাকায় আসেন।

রেল পুলিশের দাবি, জাহাঙ্গীরের কাছে ১২টি সোনার বার পাওয়া গেছে যার বাজারমূল্য ৭২ লাখ টাকা।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর জানান, ভারতে পাচারের জন্য এসব সোনা ঢাকায় আনা হয়েছিল।

গোপন সূত্রে খবর পেয়ে ট্রেনের ভেতরে জাহাঙ্গীরের দেহ তল্লাশি করা হয়। এ সময় তার জুতার ভেতরে বারগুলো পাওয়া যায়।

ঢাকা, ১০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ