সর্বশেষ অর্থপাচার মামলায় জামিন পেয়েছেনে বিএনপির স্থায়ী কমিটি সদস্য খন্দকার মোশাররফ হোসেন। ফলে তার মুক্তিতে আর কোনো বাধা নেই।
বিচারপতি ভীস্মদেব চক্রবর্তী ও বিচারপতি রুহুল কুদ্দুস কাজল জামিন সংক্রান্ত শুনানি শেষে বুধবার এ আদেশ দেন।
খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী নিতাই রাই চৌধুরী, মিথুন রায় চৌধুরী ও খন্দকার মারুফ হোসেন।
আইনজীবী নিতাই রাই চৌধুরী বলেন, খন্দকার মোশাররফ হোসেন সবকটি মামলায় জামিন পেয়েছেন। ফলে তার মুক্তিতে এখন আর কোনো বাধা নেই।
জেআই





