গাজীপুরে মঞ্জুরুল ইসলাম (৩০) নামে এক যুবককে গুলি করে সাড়ে ১৫ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সে একটি সোয়েটার কারখানার ইনচার্জ বলে জানা গেছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে জয়দেবপুরের জরুন এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর মঞ্জুরুল ইসলামকে আহত অবস্থায় রাত সোয়া ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঞ্জুরুল টাকা নিয়ে এক কারখানা থেকে আরেক কারখানায় যাচ্ছিলেন বলে জানিয়েছেন মালিক মেহেদী হাসান।

ঢাকা, ৪ জুলাই (টাইমনিউজবিডি.কম)//এসএইচ