রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা মামলার রায়ে সরকার সন্তুষ্ট বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে রায় ঘোষণার পর সচিবালয়ে সাংবাদিকদের প্রতিক্রিয়া জানানোর সময় তিনি এ কথা জানান।

একজন আসামি আইএসের টুপি পরা অবস্থায় কারাগার থেকে আদালতে এসেছেন- এ বিষয়ে আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘আমি কী এটার জবাব দিতে পারব? এটা কী করে হলো সেটা নিশ্চয়ই তদন্ত করা হবে।

কী করে আসল, এটা তো আমি আজকে এখানে জবাব দিতে পারব না। আমার পক্ষে এটার জবাব দেয়া সম্ভব নয়। কিন্তু নিশ্চয়ই ব্যাপারটি তদন্ত হওয়া উচিত।’

‘আমি আপনাদের বলছি, ব্যাপারটি তদন্তের জন্য প্রেস কনফারেন্স শেষ করে আমি কথা বলব।’

রাজধানীর গুলশানে হলি আর্টিসান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় দায়ের করা মামলার সাত আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- জাহাঙ্গীর হোসেন, আসলাম হোসেন র‌্যাশ, মো. হাদিসুর রহমান, রাকিবুল হাসান রিগ্যান, মো. আব্দুল সবুর খান, শরিফুল ইসলাম খালেক ও মামুনুর রশীদ রিপন।

এএস