চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী রাজিয়া খাতুনকে হত্যার দায়ে স্বামী মো. মিঠুকে (২৫) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার জেলার অতিরিক্ত দায়রা জজ আ. ছালাম খান এ রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত মিঠু জেলার নাচোল উপজেলার জাহিদপুর গ্রামের জামের আলীর ছেলে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়,২০০৭ সালের ১২ আগস্ট রাতে একই গ্রামের বদিউজামালের মেয়ে ও মিঠুর স্ত্রী রাজিয়া খাতুনকে (২০) ঘুমের বড়ি খাইয়ে হত্যা করে স্বামী মিঠু। এ ঘটনায় ১৫ আগস্ট নিহতের মা নূরজাহান বেগম বাদি হয়ে নাচোল থানায় হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘ শুনানীর পর ৩০২ ধারার অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত মো. মিঠুকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
[b]ঢাকা, ২৬ জানুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএই[/b]
অপরাধ
স্ত্রী হত্যা, স্বামীর যাবজ্জীবন
চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী রাজিয়া খাতুনকে হত্যার দায়ে স্বামী মো. মিঠুকে (২৫) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার জেলার অতিরিক্ত দায়রা জজ আ. ছালাম খান এ রায় প্রদান করেন।





