প্রতারণার জালিয়াতিতে ৩৫ লাখ টাকা আত্মসাত এবং মোবাইলে হুমকি দেয়ার অভিযোগে ইস্টার্ণ ব্যাংকের সাবেক ক্রেডিট সেলস অফিসার শাহ এনামুল হককে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)।
এ সময় তার তার কাছ থেকে বিপুল পরিমান ক্রেডিট কার্ডসহ প্রয়োজনীয় কাগজপত্র উদ্ধার করা হয়।
আজ বুধবার দুপুরে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন এর গণ মাধ্যম শাখার উপ-পরিচালক মাকসুদুল আলম।
জেইউ/এসএইচ





