আওয়ামী লীগ নেতা মনির উদ্দিন মনু ওরফে মনু হাজীকে হত্যার দায়ে শীর্ষ সন্ত্রাসী শাহাদাৎসহ সাতজনকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন দ্রুতবিচার ট্রাইব্যুনাল। মনির উদ্দিন মনু মিরপুরের ১২ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।
সোমবার ৪ নম্বর দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচরাক এবিএম নিজামুল হক এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- শাহাদাৎ হোসেন, মিন্টু, মাহমুদুর রহমান সোহেল, হাসান সারোয়ার জিকু, মাসুদুর রহমান খোকা, নুরুজ্জামান লুকাস বাসার ওরফে টিবিএস বাবু।
এছাড়াও বিচারক আরেক নারী আসামি জাহানারাকে যাবজ্জীবন কারদণ্ডে দণ্ডিত করেছেন। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ডও দিয়েছেন বিচারক।
এমকে





