মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে জালিয়াতি চক্রের মূল হোতা জসিম উদ্দিন ও ডাক্তার শোভনসহ চারজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রাজধানীর মহাখলীর ডিওএইচ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে র্যাবের সদর দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এ সময় আটকদের কাছ থেকে মডেল প্রশ্নপত্র ও উত্তরপত্র এবং ১ কোটি ২১ লাখ টাকার চেকও জব্দ করা হয়।
বুধবার দুপুর ২টায় এ বিষয়ে বিস্তারিত জানাতে র্যাব সদর দফতরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
কেএইচ





