একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিল মামলায় রাষ্ট্রপক্ষের ছয় নম্বর অভিযোগ বিষয়ে যুক্তি উপস্থাপন শেষ করেছেন।
বৃহস্পতিবার অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এ যুক্তি উপস্থান করেন। গতকাল বুধবারের ধারাবাহিকতা বজায় রেখে আজ মাহবুবে আলম যুক্তি পেশ শুরু করেন।
প্রধান বিচারপতি মো : মোজাম্মেল হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চ শুনানি গ্রহণ করেন।
মাওলানা সাঈদীর বিরুদ্ধে ছয় নম্বর অভিযোগ হলো পাড়েরহাট বাজারে হিন্দুদের দোকানপাট ও বসতবাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগে নেতৃত্ব প্রদান।
[b]ঢাকা, ২৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)// এনএস
[/b]
অপরাধ
সাঈদীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের ৬ নম্বর অভিযোগে যুক্তি উপস্থাপন
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিল মামলায় রাষ্ট্রপক্ষের ছয় নম্বর অভিযোগ বিষয়ে যুক্তি উপস্থাপন শেষ করেছেন।