প্রবাসী কল্যাণ সচিব ড. খন্দকার শওকত হোসেনের বিরুদ্ধে প্লট বরাদ্দে অনিয়ম ও জালিয়াতির ৩ মামলায় রাজউকের ৪ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার দুদকের উপ-পরিচালক যতন কুমার রাজউকের এই ৪ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেন।
রাজউকের ৪ কর্মকর্তা হলেন, পরিচালক (এস্টেট) মোহাম্মদ মুছা, পরিচালক সৈয়দ নজরুল ইসলাম, উপ-পরিচালক ইকবাল হাসান ভূঁইয়া এবং সহকারি পরিচালক আবু মুছা। তবে আবদুল মান্নান নামে আরেকজন সহকারি পরিচালকে ডাকা হয়েছিল। কিন্তু তিনি দেশের বাইরে থাকায় দুদকে আসতে পারেননি বলে জানানো হয়।
এই বিষয়টি টাইমনিউজবিডিকে নিশ্চিত করেছেন দুদকের জনসংযাগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য।
জানা যায়, ২৩ এপ্রিল সাবেক গণপূর্ত মন্ত্রণালয়ের  সচিব বর্তমানে প্রবাসী কল্যাণ সচিব ড.খন্দাকর শওকত হোসেনের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা ৩টি দায়ের করেন দুদকের উপ-পরিচালক যতন কুমার রায়।
মামলার অভিযোগে বলা হয়েছে, সচিব ড.খন্দকার শওকত হোসেন ২০০১ সালে সম্প্রসারিত উত্তরা প্রকল্পে নিজের নামে ৩ কাঠার প্লট বরাদ্দ নিয়ে ৫ কাঠায় রুপান্তরিত করেন। তার মা জাকিয়া আমজাদের নামে ৩ কাঠার প্লটকে ৫ কাঠায় এবং স্ত্রী ঢাকা কলেজের অধ্যক্ষ ড.আয়শা বেগমের নামে সাড়ে ৭ কাঠার ১ টি প্লটকে ১২ কাঠায় রুপান্তরিত করেন।
তার নিজের ওই্ ৫ কাঠার প্লট থেকে ২ কাঠা বিক্রি করে দেন। কিন্তু ওই জমি ডেভেলপমেন্টের জন্য একটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেয়ার সময় পুরো ৫ কাঠার পাওয়ার অব অ্যাটর্নি প্রদান করেন।
[b]ঢাকা, একে, ৮ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]