মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে আটক চাঁপাইনবাবগঞ্জের মাহিদুর রহমান ও আফসার হোসেন চুটুর রায় আগামীকাল বুধবার ঘোষণা করা হবে।
মঙ্গলবার সকালে চেয়ারম্যান বিচারপতি ও ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।
মাহিদুর ও চুটুর বিরুদ্ধে ১৯৭১ সালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এলাকায় মুক্তিযুদ্ধের সময় সংঘটিত হত্যা ও গণহত্যার সুনির্দিষ্ট তিনটি অভিযোগ আনা হয়।
গত বছরের ২৭ অক্টোবর মাহিদুর রহমান ও আফসার হোসেন চুটুর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রকাশ করেন ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ১৬ নভেম্বর অনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করে প্রসিকিউশন। প্রসিকিউটর সাহিদুর রহমান এ অভিযোগ দাখিল করেন।
এরপর ২৪ নভেম্বর তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আদালত। ১১ ডিসেম্বর এই দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। এরপর তাদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ করা হয়।
এসএইচ/এমকে





