মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক আসামি বাগেরহাটের খান মোহাম্মাদ আকরাম হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে রাজশাহীর পবা উপজেলার ভূমি অফিস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক খন্দকার নুর হোসেন জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেফতারি পরোয়ানা জারির পর থেকে আকরাম হোসেন বাগেরহাট থেকে পালিয়ে যান। পবা উপজেলার ভূমি অফিস এলাকায় অবস্থান নিশ্চিত হওয়ার পর পুলিশ তাকে গ্রেফতার করে। পরে তাকে রাজপাড়া থানা পুলিশের হেফাজতে রাখা হয়।
মুক্তিযুদ্ধের সময় ঐতিহাসিক শাখারি বাড়ি গণহত্যায় জড়িত থাকার অভিযোগে ২০০৯ সালে আকরামের বিরুদ্ধে বাগেরহাট থানায় মামলা করেন মুক্তিযোদ্ধা নিমাই দাস।
ঢাকা, ২০ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ





