রাজধানীর বাবুবাজার ব্রীজ এলাকা থেকে বহনকারী মাইক্রবাসসহ ৩ কার্টুন বিদেশী মদ জব্দ করেছে কোতয়ালী থানা পুলিশ। রবিবার দিবাগত রাতে বাবুবাজার ব্রীজের উপর থেকে জব্দ করা হয়।

দায়িত্বরত সার্জেন্ট অফিসার দ্বীন ইসলাম জানান, ‘তাঁতীবাজারে ডিএমপির চেকপোষ্ট চলাকালিন সময়ে একটি প্রাইভেট কারকে সিগন্যাল দিলে গাড়ীটি সিগন্যাল অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, গাড়িটি ধাওয়া দিলে ড্রাইভার গাড়ীটি বাবুবাজার ব্রীজ এর উপর রেখে পালিয়ে যায়।’

পরে মাইক্রবাস তল্লাশি করে ব্যাক ডালার ভীতরে ৩ কাটনের ৩৬ বোতল বিদেশি মদ পাওয়া যায়।

এআই