'আমি নির্দোষ, প্রকৃত দোষীদের বিচার চাই'। গ্রেফতার হওয়ার পর এভাবেই বলছিলেন নারায়ণগঞ্জের বহুল আলোচিত ৭ খুনের প্রধান আসামি নূর হোসেন।
রোববার স্থানীয় সময় দুপুর ২টার দিকে উত্তর ২৪ পরগনা জেলার সদর বারাসাতের দ্বিতীয় মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে নিলে বিচারককে উদ্দেশ্যে করে তিনি এ কথা বলেন।
এর আগে রোববার স্থানীয় সময় সকাল ১০টা ৫০ মিনিটের দিকে নূর হোসেন ও তার ২ সহযোগীকে নিয়ে বাগুইয়াটি থানা থেকে আদালতের উদ্দেশ্যে রওনা হয় পুলিশ। এরপর ওই ৩ জনকে আদালতের গারদখানায় রাখা হয়।
শুনানি শেষে ৩ জনের প্রত্যেকের ৮ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। নূর হোসেন ও তার ২ সহযোগীর পক্ষে আদালতে জামিনের আবেদন করা হয়নি। রিমান্ড শেষে তাকে ২৩ জুন আবারো আদালতে হাজির করা হবে।
শনিবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় কলকাতা বিমানবন্দর সংলগ্ন কৈখালী এলাকার একটি ফ্ল্যাট থেকে নূর হোসেন ও ৭ খুন মামলার আসামি আনোয়ার হোসেন আশিক, সুমন, শামীমসহ ৫ জনকে গ্রেফতার করা হয়।
ঢাকা, ১৫ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





