হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ওষুধ ও মোবাইল ফোন জব্দ করেছে শুল্ক কর্তৃপক্ষ।
রোববার দুপুরে বিমানবন্দরের কুরিয়ার থেকে এগুলো জব্দ করা হয়।
শুল্ক কর্তৃপক্ষের প্রিভেনটিভ টিমের সহকারী কমিশনার শাহিদুজ্জামান সরকার এই তথ্য নিশ্চিত করে বলেন, ঈদের ছুটির মধ্যে আমরা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে কুরিয়াল এলাকা পর্যবেক্ষণ করি।
এরপর সকাল থেকে অভিযান শুরু করি। অভিযানে প্রয় আড়াই কোটি টাকার ওষুধ ও মোবাইল জব্দ করা হয়।
তিনি আরো জানান, ঈদের ছুটির মধ্যে এমিরেটস এয়ারলাইন্সের ইকে ৫৮২, ০৫০৬ এর মাধ্যমে আমেরিকা থেকে ওষুধগুলো আসে।
এছাড়া ড্রাগন এয়ারের কেএ ১১০ ও থাই এয়ারওয়েজের টিজি ৩২১ এর মাধ্যমে যুক্তরাজ্য থেকে স্যামসং ও এইচটিসি ব্র্যান্ডের মোবাইল আমদানি করা হয়।
এগুলো পরবর্তীতে অন্য পণ্য দেখিয়ে বের করার চেষ্টা হতো বলেও জানান কাস্টমের এই কর্মকর্তা।
এসএইচ





