কুড়িগ্রামের উলিপুরে এক নর্তকীসহ ১০ জুয়াড়িকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। নর্তকীসহ জুয়াড়িদের ৩ থেকে ৫ মাসের জেল ও জনপ্রতি পঞ্চাশ থেকে দুইশ টাকা জরিমানা করে আদালত। এদের মধ্যে উলিপুর থানার কনস্টেবল নজরুল ও সোর্স আমজাদ হোসেনও রয়েছে।
শনিবার দুপুরে এক গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার থেতরাই ইউনিয়নের রামনিয়াসার চরে এ অভিযান চালান।
অভিযান পরিচালনাকালে জুয়াড়িদের ব্যবহৃত ৪টি মোটরসাইকেল উদ্বার করে পুলিশ। এছাড়াও যাত্রায় ব্যবহৃত প্যান্ডেল এবং জুয়ার সরঞ্জামাদীতে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে দেওয়া হয়।
আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জানান,আটকদের কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
[b]ঢাকা, ২৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]