ম্যাক্সিম গ্রুপের এমডি এবং চেয়ারম্যানসহ ২২ কর্মকর্তার বিরুদ্ধে ৩০৪ কোটি ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
জানা যায়, রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ১১৩টি শাখার মাধ্যমে প্রায় ১৮ হাজার গ্রাহককে অতিমুনাফার লোভ দেখিয়ে অর্থ আত্মসাৎ করেন ম্যাক্সিম গ্রুপের মালিক পক্ষ।
সোমবার দুপুরে রমনা মডেল থানায় দুদকের উপ-পরিচালক নূর হোসেন বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। মামলা নং-২৪ ।
আসামিরা হলেন, ম্যাক্সি গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ মফিজুল হক, এমডি মোহাম্মদ হাবিবুর রহমান, পরিচালক মুহাম্মদ হাবিবুর রহমান, মোস্তাফিজুর রহমান, খায়রুল বাশার সজল, আব্দুল হান্নান সরকার, সৈয়দ শরিফুল ইসলাম, এইচ এম আমিরুল ইসলাম, মো. ওলিয়ার রহমান, ফজলুর রহমান,
মো. আসাদুজ্জামান তপন, মোহাম্মদ সোলাইমান সরোয়ার, মো. হারুন আর রশিদ, শেখ আব্দুল্লা আল মেহেদী, মো. আব্দুল মালেক, সৈয়দ জাহিদুল ইসলাম, মো. মনোয়ার হোসেন, এম এ সাদী, মো. আসলাম হোসাইন, মো. মেহেদী হাসান মোজাফ্ফর, মো. ইমতিয়াজ হোসেন কাওসর ও মো. মিজানুর রহমান।
জানাযায়, ২০০৫ সালের ২৬ এপ্র্রিল ওই প্রতিষ্ঠানটি নিবন্ধনের মাধ্যমে এর কার্যক্রম শুরু করে। তারা ২০১৩ সাল পর্যন্ত অনুমোদিত ২৫ শাখার বাইরে আরও অনুমোদিত ৯৮ শাখার মাধ্যমে প্রায় ১৮ হাজার গ্রাহকদের কাছ থেকে ৩০৪ কোটি ১০ লাখ ৫৩ হাজার ৬০৪ টাকা হাতিয়ে নেয়।
অভিযোগ রয়েছে, শাখাগুলোর মধ্যে সমবায় অধিদফতর থেকে ২৫টি অনুমোদিত ও ৯৮টি অননুমোদিত শাখা রয়েছে। আমানতকারীকে আমানতের বিপরীতে প্রতি লাখে মাসিক ২ হাজার টাকা এবং আদায়কারী প্রতিনিধিকে প্রতি লাখে মাসিক ৫০০ টাকা হারে কমিশন প্রদান করা হতো।
দুদক কমিশনার মো. সাহাবুদ্দিন চুপ্পু বলেন, ম্যাক্সিম গ্রুপের এই প্রতারক চক্রটি দেশের সহজ সরল মানুষের পকেটের টাকাগুলো হাতিয়েছে।
[b]ঢাকা, একে, ১৯ মে (টাইমনিউজবিডি.কম) // এএইচ[/b]
অপরাধ
ম্যাক্সিম গ্রুপের এমডিসহ ২২ জনের বিরুদ্ধে মামলা
ম্যাক্সিম গ্রুপের এমডি এবং চেয়ারম্যানসহ ২২ কর্মকর্তার বিরুদ্ধে ৩০৪ কোটি ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন





