গাড়ির তেল ও মবিল চুরির দায়ে দুজন বাংলাদেশ বিমানের দুই কর্মচারীসহ তিন জনকে সাজা দিয়ে কারাগারে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
সাজাপ্রাপ্তরা হলেন- বাংলাদেশ বিমানের কর্মী মুশফিক, সাজেদুল ও জেট এয়ারের আবু খালেক।
শুক্রবার বিকেলে বিমান কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, একটি চক্রটি দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ব্যবহৃত বিভিন্ন গাড়ির তেল ও মবিল চুরি করছিল। তবে তারা সবসময় ধরাছোঁয়ার বাইরে ছিল।
শুক্রবার দুপুরে গোপন সংবাদ পেয়ে নিবার্হী ম্যাজিস্ট্রেট শরীফ মো. ফরহাদ হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয় বিমানবন্দর এলাকায়। এ সময় তাদের তিন জনকে আটক করা হয়। আটকের পর তারা দোষ স্বীকার করেন। প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। পরে তাদের কারাগারে পাঠানো হয়। বাকিদের ব্যাপারে নজরদারি অব্যাহত আছে।
এম আর





