ভারত থেকে আসা হাতি ‘বঙ্গ বাহাদুরের’ মৃত্যুর ঘটনায় এক কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে দায়েরকৃত রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট ।

আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে আজ রবিবার রিটটি খারিজ করে দেয় বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি ইসরাত জান্নাতের ডিভিশন বেঞ্চ।

রিটে ওই মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশনা চাওয়া হয়। গত বৃহস্পতিবার হাইকোর্টের সংশি­ষ্ট শাখায় এই রিট করেন আইনজীবী ইউনূস আলী আকন্দ। গত ১৬ আগস্ট জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়নের কয়রা গ্রামে মারা যায়।

 

এসএ