কুয়েতে গ্রেফতার লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুল ও তার স্ত্রী সংসদ সদস্য সেলিনা ইসলামের বিরুদ্ধে মামলা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১১ নভেম্বর) কমিশনের ঢাকা সমন্বিত জেলা কার্যালয় ১-এ দুদকের উপপরিচালক মো: সালাহউদ্দিন এ মামলা করেন।

দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য এই বিষয়টি নিশ্চিত করেছেন।

অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলাটি করা হয়েছে বলে দুদক সূত্র জানিয়েছে।

মামলায় পাপুলের শ্যালিকা জেসমিন প্রধানকে এক নম্বর আসামি করা হয়েছে। এছাড়া অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারে সহযোগিতা করায় পাপুল-সেলিনার মেয়ে ওয়াফা ইসলামকেও আসামি করা হয়েছে।

মামলায় অভিযোগে বলা হয়, পাপুল-সেলিনা দম্পতি ২ কোটি ৩১ লাখ ৩৭ হাজার ৭৩৮ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন।

এমবি