একাত্তরের মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্যে আগামী ৯ মার্চ পর্যন্ত পেছালেন ট্রাইব্যুনাল।
মঙ্গলবার চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের দ্বিতীয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
আসামীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুস সোবহান তরফদার দুই সপ্তাহের সময় আবেদন করলে ট্রাইব্যুনাল এক সপ্তাহের সময় মঞ্জুর করেন।
জানতে চাইলে কায়সারের আইনজীবী অ্যাডভোকেট আনোয়ার হোসেন টাইমনিউজবিডিকে জানান, আসামীপক্ষে সাফাই সাক্ষীর তালিকা ও ডকুমেন্ট জমা দেয়ার ধার্য ছিলো। আমরা সাক্ষীদের তালিকা ও ডকুমেন্ট তৈরি সম্পন্ন করতে পারিনি বলে, দুই সপ্তাহ সময় আবেদন করি।
তিনি বলেন, ট্রাইব্যুনাল আমাদের আবেদন শুনে এক সপ্তাহের সময় দিয়ে সূচনা বক্তব্য উপস্থাপনের জন্য আগামী ৯ মার্চ ধার্য করেন।
রাষ্ট্রপক্ষের ছিলেন কৌঁসুলি অ্যাডভোকেট রানাদাস গুপ্ত। অপরদিকে আসামীপক্ষে ছিলেনে অ্যাডভোকেট আব্দুস সোবহান তরফদার ও অ্যাডভোকেট আনোয়ার হোসনে।
গত ২০১৩ সালের ১১ নভেম্বর ট্রাইব্যুনালে সৈয়দ মোহাম্মদ কায়সারের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, নির্যাতন, অগ্নিসংযোগ ও মানবতাবিরোধী অপরাধের ১৮টি অভিযোগ দাখিল করেন রাষ্ট্রপক্ষ।
[b]ঢাকা, জিই মার্চ ৪ (টাইমনিউজবিডি.কম)
[/b]
অপরাধ
কায়সারের বিরুদ্ধে সূচনা বক্তব্য পেছালো
একাত্তরের মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্যে আগামী ৯ মার্চ পর্যন্ত পেছালেন ট্রাইব্যুনাল।





