সাভারের ধামরাই এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে হানিফ নামে এক ডাকাত নিহত হয়েছেন।

আজ সোমবার ভোরে ধামরাইয়ের সানারো ঝাউকা এলাকায় এ ঘটনা ঘটে।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) অপূর্ব দাস জানান, ওই ডাকাতের বিরুদ্ধে আশুলিয়া থানায় একাধিক মামলা ছিলো। সোমবার ভোরে গ্রেফতার করতে গেলে হানিফ পুলিশকে উদ্দেশ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে।

পুলিশ জীবন রক্ষায় পাল্টা গুলি ছুড়লে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে ধামরাই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এমবি