রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম (৫০) হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আরও ছয় জনকে আটক করেছে র্যাব।
শনিবার রাতে রাজশাহী ও ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র্যাবের অতিরিক্তি মহাপরিচালক এডিজি জিয়াউল আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।
আটকরা হলেন, মানিক, পিন্টু, টোকাই বাবু, মামুন, কালু ও সবুজ। এদের মধ্যে মানিক রাজশাহীর কাঁটাখালি যুবদলের সংগঠনিক সম্পাদক আর পিন্টু সদস্য।
এর আগে গত শনিবার বিকাল ৩টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন নগরীর চৌদ্দপাই এলাকায় অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে দুর্বৃত্তরা কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়।
মুমূর্ষু অবস্থায় স্থানীয় এলাকাবাসী এসে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।
জেইউ/ এআর





