সৌদিআরবের রিয়াদে আবারো আট জন বৈদ্যুতিক ক্যাবল চোরের একটি গ্যাংকে গ্রেপ্তার করেছে রিয়াদ পুলিশ। আট জনের মধ্যে সবাই বাংলাদেশি।
রিয়াদ পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন যাবৎ একটি চক্র রিয়াদের মালাজ, ছুলাই, মুনছুরা, রাবুয়াসহ বেশ কয়েকটি এলাকায় বিভিন্ন ট্রান্সফরমার স্টেশন থেকে তামা তার চুরি করে আসছিল।
যা হাতে নাতে ধরা পরেছে। আর এ গ্যাং এর সাথে বাংলাদেশি ছাড়াও অন্য কোনো দেশের নাগরিক বা আরো কেউ এতে জড়িত আছে কি না তা খুঁজে বের করতে পুলিশি তদন্ত অব্যাহত থাকবে বলেও জানা গেছে ।
ঢাকা, ১৭ সেপ্টম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ





