সিরাজগঞ্জে এক ছাত্রীকে যৌন হয়রানির দায়ে শামীম রেজা (২২) নামে এক কলেজছাত্রকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার সকালে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্রেনজং চাম্বু গং এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত শামীম রেজা সদর উপজেলার শালুয়াভিটা গ্রামের আমজাদ হোসেনের ছেলে ও সিরাজগঞ্জ সরকারি কলেজের এইচএসসির ছাত্র।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আনিছুর রহমান জানান, সকালে সদর উপজেলার মুনসুমী গ্রামের নবম শ্রেণীর ওই ছাত্রী শালুয়াভিটা আলিয়া মাদ্রাসায় যাওয়ার পথে কলেজছাত্র শামীম তাকে জড়িয়ে ধরে। এসময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। শামীমকে আটক করে পুলিশে সোর্পদ করে। আটক শামীমকে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হলে আদালত এই রায় প্রদান করে।
এমই





