ভারত থেকে বন্যার পানিতে ভেসে আসা বন্য হাতি 'বঙ্গ বাহাদুরের' মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা ও এক কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার হাইকোর্টে সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ।

এতে মৎস্য ও প্রাণী সম্পদ সচিব, বন ও পরিবেশ সচিব, ও জামালপুর জেলা প্রশাসককে বিবাদী করা হয়েছে।

রিটে হাতিটি মৃত্যুর জন্য বিচার বিভাগীয় তদন্তের আবেদনও করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৬ জুন বন্য হাতিটি ভারতের আসাম থেকে বন্যার পানিতে ভেসে কুড়িগ্রাম সীমান্ত হয়ে বিভিন্ন জেলা ঘুরে শেষে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কামড়াবাদ ইউনিয়নের কয়বা গ্রামে ১৬ আগস্ট মারা যায়।

এমবি