কারাবন্দী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে চিকিৎসা শেষে ফের কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার বেলা পৌনে ১২টার দিকে বাবরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বহির্বিভাগের মেডিসিন বিভাগে চিকিৎসা শেষে তাকে কাশেমপুর কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওই বিভাগের আবাসিক চিকিৎসক ডা: রাজদত্ত।

তিনি জানান, লুৎফুজ্জামান বাবর শ্বাসকষ্ট ও এ্যাজমাজনিত রোগে ভুগছেন। তাকে চিকিৎসা দেওয়া হয়েছে।

এর আগে শনিবার সকাল পৌনে দশটার দিকে কাশিমপুর কারাগার থেকে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।

এর আগে ২১ নভেম্বর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

এমকে