দীর্ঘদিন পর কারাগার থেকে মুক্তি পেলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস।
বিষয়টি সত্যতা নিশ্চিত করে জেল সুপার ফরমান আলী জানান, জামিনের নথি কারাগারে পৌঁছানোর পর বুধবার সন্ধ্যায় শিমুল বিশ্বাসকে মুক্তি দেয়া হয়।
এর আগে গতবছরের ৮ই নভেম্বর রাতে খালেদা জিয়ার গুলশানের বাসভবনের সামনে থেকে আটক করে পুলিশ।
শিমুল বিশ্বাসের আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন মেজবাহ জানান,তার (শিমুল বিশ্বাস) বিরুদ্ধে মোট ৫টি মামলা ছিল। সবগুলোতেই তিনি জামিন পেয়েছেন।
গত বছর ৮ নভেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসা থেকে বের হওয়ার পর শিমুল বিশ্বাসকে আটক করে পুলিশ।
এরপর তাকে পুলিশ কনস্টেবল শাহজাহান হত্যাসহ হরতাল-অবরোধে হামলা,গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগসহ মোট ৫ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
[b]ঢাকা, জে ইউ, ২৯ জানুয়ারি (টাইম নিউজবিডি.কম)//কেএইচ[/b]