ঢাকা-মাওয়া মহাসড়কের শ্রীনগর উপজেলায় বাস চাপায় ২জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩জন। আহতদের ষোলঘর স্বাস্থ্য-কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সোমবার দুপুর আনুমানিক সাড়ে ১২টায় উপজেলার সমষপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজন হলেন- শরিয়তপুরের ভাঙ্গা এলাকার তাঞ্জু মাতবর (৩৭)। অপর জন অজ্ঞাত। তার পরিচয় এখনও পর্যন্ত পাওয়া যায়নি।
স্থানীয় সূত্র জানায়, দুপুরে সমষপুর মহাসড়কের পাশে দাড়িয়ে থাকা মাওয়াগামী একটি পিকাপকে ধাক্কা মারে ঢাকাগামী গ্রেট বিক্রমপুর নামের একটি বাস।
তখন পিকাপ থেকে ২ আরোহী ছিটকে নিচে পরে যায়। এ সময় ঘাতক বাস তাদের চাপা দিলে তারা ঘটনাস্থলেই নিহত হন।
শ্রীনগর থানার এস আই মো. আশ্রাফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঢাকা, ২৮ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসআর





