রাজধানীর তেজগাঁও কুনিপাড়া এলাকায় বোনের বাসায় এক তরুণী ‘আত্মহত্যা’ করেছে বলে দাবি করেছেন স্বজনরা।

মঙ্গলবার (২২ আগস্ট)রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত তরুণীর নাম দিপা আক্তার (২৫)।তাঁর বাড়ি কুমিল্লার দেবিদার উপজেলার গুনাইঘড় গ্রামে।

দিপার ছোটবোন শারমিনের ভাষ্য, দিপা রাজধানীর মোহাম্মদপুর শিয়া মসজিদ এলাকায় স্বামী শামীম হোসেনের সঙ্গে থাকতেন। তাঁদের তিন সন্তান রয়েছে। গত ৪/৫ দিন আগে পারিবারিক কলহের জেরে দিপাকে মারধর করে বাসা থেকে বের করে দেয় তাঁর স্বামী শামীম হোসেন।

এর পর তেজগাঁওয়ের কুনিপাড়া এলাকায় শারমিনের বাসায় উঠেন দিপা। মঙ্গলবার রাতে গলায় ফাঁস দেন তিনি। বিষয়টি টের পেয়ে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কতর্ব্যরত চিকিৎসক দিপাকে মৃত ঘোষণা করেন।

শারমিনের অভিযোগ, স্বামীর অত্যাচার সইতে না পেরেই তাঁর বোন আত্মহত্যা করেছেন।

তেজগাঁওয় শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান,ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ওই তরুণীর আত্মহত্যার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

এমবি