চট্টগ্রামে বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, জামায়াতের ইসলামী আমীর ও সাবেক শিল্পমন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীসহ আটক ১০ আসামিকে কঠোর নিরাপত্তায় আদালতে হাজির করা হয়েছে।
কিছুক্ষণের মধ্যেই চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক ও মহানগর দায়রা জজ এস এম মুজিবুর রহমানের আদালতে এ মামলার রায় ঘোষণা করা হবে।
এ রায়কে ঘিরে আদালত এলাকায় নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজানো হয়েছে। বাড়ানো হয়েছে বিচারকের ব্যক্তিগত ও বাসস্থানের নিরাপত্তা। জোরদার করা হয়েছে আদালতের নিরাপত্তাও। রায়কে কেন্দ্র করে যেন কোনো স্বার্থান্বেষী মহল নাশকতা করতে না পারে সে ব্যবস্থা নিয়েছে প্রশাসন।
[b]ঢাকা, ৩০ জানুয়ারি(টাইমনিউজবিডি)// জেআই[/b]
অপরাধ
নিজামী বাবরসহ আসামিদের আদালতে হাজির
চট্টগ্রামে বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর,জামায়াতের আমীর ও সাবেক শিল্পমন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীসহ আটক ১০ আসামিকে কঠোর নিরাপত্তায় আদালতে হাজির করা হয়েছে।





