মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগে আটক জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের পক্ষে আইনি যুক্তি অসমাপ্ত অবস্থায় আগামী রোববার পয্যন্ত মুলতবি করেছেন ট্রাইব্যুনাল।

মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১এর চেয়ারম্যান বিচারপতি এম এনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

আদালতে আসামীপক্ষের আইনজীবী আব্দুস সোবহান তরফদার আজহারের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। মঙ্গলবার তিনি রংপুর শহরে ১১ জনকে হত্যার অভিযোগে আনা বিষয়ে যুক্তি দেখান।

অপরদিকে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম ও প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ।

তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে সংঘটিত ৯ ধরনের মানবতাবিরোধী অপরাধে ৬টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে,যার মধ্যে সুপিরিয়র রেসপনসিবিলিটির (উর্ধ্বতন নেতৃত্বের দায়) ছিল। অপরাধের মধ্যে রয়েছে গনহত্যা,হত্যা,লুন্ঠন,ধর্ষণ,নির্যাতন,আটক,অপহরণ,গুরুতর জখম ও অগ্নিসংযোগ।

ট্রাইব্যুনালের আদেশে রাজধানীর মগবাজারনিজ বাসা থেকে ২০১২ সালের ২২ আগস্ট আজহারকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছে।

ঢাকা,কেএ ,৯ সেপ্টেম্বর ,টাইমনিউজবিডি.কম, এসআর