রাজধানীর গুলশান এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান বিদেশী মদ ও বিয়ারসহ একজন কোরিয়ান নাগরিক এবং তার দুই সহকারীকে আটক করেছে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার ভোর ৩টার দিকে র্যাব-২ এর একটি দল তাদেরকে আটক করে। র্যাব সদর দপ্তরের গণমাধ্যম শাখার সিনিয়র সহকারি পরিচালক ক্যাপ্টেন মাকসুদুল আলম টাইমনিউজবিডিকে এ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-২ এর একটি দল রাজধানীর গুলশান ২নং এলাকায় অবস্থিত সুরা রেষ্টুরেন্টে অভিযান চালিয়ে ১০৮ ক্যান বিদেশী বিয়ার ও ৯৬ বোতল বিদেশী মদ উদ্ধার করে। এ সময় প্রতিষ্ঠানের মালিক কোরিয়ান নাগরিক জি.এন পার্ক(৫০) কে আটক করা হয়।
মাকসুদুল আলম বলেন, গ্রেফতারকৃত জি.এন পার্ককে রেষ্টুরেন্টে রক্ষিত বিয়ার ও বিদেশী মদ সংক্রান্তে লাইসেন্স দেখতে বললে তিনি লাইসেন্স দেখাতে ব্যার্থ হন।
আসামীকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে মাকসুদুল আলম বলেন, জি.এন পাক প্রায় ৩০ বছর যাবত বাংলাদেশে অবস্থান করছেন। ৬/৭ বছর আগে রেষ্টুরেন্ট ব্যবসার লাইসেন্স নিয়ে ব্যবসা শুরু করলেও অধিন মুনাফা লাভের আসায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। বিদেশী নাগরিক হওয়ার সুবাদে বিভিন্ন কৌশলে তিনি এগুলো সংগ্রহ করতেন।
এছাড়াও জি.এন পার্ককে মাদক বিক্রয়ের সহায়তা করতেন বাংলাদেশি দুই নাগরিক। তারা হলেন, বরিশাল জেলার আগোরজাহার থানার সুব্রত (২৫) এবং বোরহারউদ্দিন থানার মেহেদি (১৯)। তারা দুজনই ওই রেষ্টুরেন্টের কর্মচারী। পরে তাদেরকেও আটক করা হয়।
আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানান ক্যাপ্টেন মাকসুদুল আলম।
এমআর





